শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই- - হাজী বাহার


মহসীন কবির:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার বলেছেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা করলে শিার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হয়। তাই শিার্থীদেরকে নিয়মিত ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিটি শিা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের উচ্চ মাধ্যমিক খেলার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্য প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলামুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্য প্রফেসর মোঃ আবদুর রশীদ প্রমুখ। হাজী বাহার বলেন, এতদঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ভিক্টোরিয়া কলেজ সারা বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কারণ শুধু লেখাপড়া নয় ইতিহাস ও ঐতিহ্যকে লালন করার কারণেই তা আজ সর্বত্র সমাদৃত।  তিনি খেলাধূলা এবং সাংস্কৃতিক েেত্র তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর অম্লান কুসুম রায়। শিক পরিষদের যুগ্ম-সম্পাদক নিলুফা সুলতানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সম্পাদক ফিরোজ-উল আলম চৌধুরী, প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু তাহের, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমা আক্তার সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ রাজু আহাম্মদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেজবাহ উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা আকতার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শামসিল আরেফিন ভূঁইয়া এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি এবং কলেজ অধ্য সহ অন্যান্য অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। বিকালে দীর্ঘ লাফ, দৌঁড়, গোলক নিপে সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করে কলেজ অধ্য প্রফেসর ড. এ কে এম আছাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্য প্রফেসর মোঃ আবদুর রশীদ এবং বার্ষিক ক্রীড়া বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর অম্লান কুসুম রায়। বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিযোগিতার সমন্বয়কারী ও শরীর চর্চা বিভাগের শিক মোহাম্মদ আবদুল হক।

Related Labels:

No comments for: "শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধনে ক্রীড়া চর্চার বিকল্প নেই- - হাজী বাহার"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest