নিজস্ব সংবাদদাতা : মায়ানমারে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিং। নির্বাচনে জিতে আসার পর, শেখ হাসিনার এটাই প্রথম বিদেশ সফর। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের এটাই শেষ বিদেশ সফর।
নিরপেক্ষ দেশের মাটিতে দুই প্রতিবেশি রাষ্ট্রপ্রধানের বৈঠকে আলোচ্য ছিল,
তিস্তা জলবণ্টন ও ছিটমহল হস্তান্তর চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা জলবণ্টন চুক্তি এখনও কার্যকর করা
যায়নি। অন্যদিকে, ছিটমহল হস্তান্তর চুক্তি আটকে রয়েছে প্রধান বিরোধী দল
বিজেপির আপত্তিতে। এই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে সম্মতি দেওয়া হবে না
বলেই জানিয়ে দিয়েছ বিজেপি।


No comments for: "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন মনমোহন সিং"
Leave a Reply