গ্যাপেক্সপো মেলা শুরু

ঢাকায় শুরু হয়েছে গার্মেন্টস এক্সেসরিজ ও মেশিনারিজ পণ্যের আন্তর্জাতিক মেলা গ্যাপেক্সপো- ২০১৪।  বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চারদিন ব্যাপী এ মেলায় এবার ২৫টি দেশ অংশ নিচ্ছে।  এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড অ্যান্ড এক্সজিবিশন (প্রা.) লিমিটেড ও জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল।  মেলায় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেশিনারিজ এবং গার্মেন্টসের বিভিন্ন কাঁচামাল নিয়ে ৫০০টি স্টল বসেছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপির বাকি শর্তগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে এবং এর রিপোর্ট ১৫ এপ্রিল পাঠানো হবে।’  ১৯৭১ সালের ৭ মার্চের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু একটি স্বনির্ভর দেশ চেয়েছিলেন। যে দেশ হবে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। তিনি আজ নেই কিন্তু আমি মনে করি তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’  অনুষ্ঠানে বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার পরও আমরা যেন এগিয়ে যেতে পারি সেজন্য ব্যবসায়ীদের বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়া উচিত। তাছাড়া রাজস্ব বোর্ডের নানা দাফতরিক জটিলতায়ও ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা তৈরি হয়।’  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

Related Labels: , ,

No comments for: "গ্যাপেক্সপো মেলা শুরু"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest