রাজত্ব করছে স্মার্টফোন


বিক্রিতে ফিচার ফোনকে আগেই ছাড়িয়ে গেছে স্মার্টফোন। এখনও প্রচুর বিক্রি হচ্ছে ইন্টারনেট, অ্যাপ্লিকেশন প্রভৃতি সুবিধার স্মার্টফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, এ বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের হিসাবে ৫৫ শতাংশ স্মার্টফোন বিক্রি হয়েছে। চীন ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ফিচার ফোনের পরিবর্তে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গার্টনারের তথ্য অনুযায়ী, দিন দিন কমে যাচ্ছে ফিচার ফোনের চাহিদা। শুধু কল করার পরিবর্তে মুঠোফোনে এখন গান শোনা, ভিডিও দেখা, ইমেইল করার মতো সুবিধাগুলো ব্যবহারের প্রবণতা বাড়ছে। স্মার্টফোনে এ সুবিধাগুলো থাকলেও ফিচার ফোনে এ সুবিধা থাকে না। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এ তিন মাসে মোবাইল ফোন বিক্রিতে ফিচার ফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন। গার্টনারের মতে, স্মার্টফোনের বাজারে তৃতীয় প্রান্তিকেও রাজত্ব করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বর্তমানে স্মার্টফোনের ৩২ দশমিক ১ শতাংশ স্যামসাংয়ের দখলে। স্যামসাংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল। দ্বিতীয় প্রান্তিকের ১৪ দশমিক দুই শতাংশ বাজারের দখল থাকলেও তৃতীয় প্রান্তিকে কিছুটা কমেছে। বর্তমানে অ্যাপলের দখলে বাজারের ১২.১ শতাংশ। স্মার্টফোনের বাজারে তৃতীয় স্থানটিতে পরিবর্তন এসেছে। এলজিকে পেছনে ফেলে তৃতীয় স্থানটি এখন লেনোভোর।

Related Labels: ,

No comments for: "রাজত্ব করছে স্মার্টফোন"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest