লাকসাম মনোহরগঞ্জ ও দেবিদ্বারে ভোট গ্রহন চলছে

বিতীয় তফসিলে অনুষ্ঠিত হচ্ছে লাকসাম মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৩টি উপজেলায় ২টি পৌরসভাসহ ৩৩টি ইউনিয়নের ৫ লাখ ৯৪ হাজার ২৫৯ জন নারী-পুরুষ ২শ’ ১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। ২’শ ১৫টি কেন্দ্রের মধ্যে ৫০টি অতি ঝূকিপূর্ণ ও ৭৬টি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে পর্যাপ্ত ব্যালট পেপার ও ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ গ্রাম পুরুষ সার্বক্ষনিক মোতায়েনন থাকবে।

এছাড়া প্রতিটি উপজেলায় ৩টি করে স্ট্রাইকিং ফোর্স, প্রতিটি ইউনিয়নে ২টি মোবাইল টীম এবং উপজেলা পর্যায়ে ১ প্লাটুন পুলিশ সার্বক্ষণিক মোতায়ন থাকবে।

কুমিল্লা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- ৩টি উপজেলার মধ্যে লাকসামে চেয়ারম্যান পদে আবদুর রহমান বাদল (দোয়াত-কলম), অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া (কাপ-পিরিচ), প্রফেসর ড. গোলাম মোস্তফা (আনারস); ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী (উড়োজাহাজ), মহব্বত আলী (তালা), শহিদুল ইসলাম (টিয়া পাখি); মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার বেবী (হাঁস) ও রাশিদা বেগম  (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ পাটোয়ারী (দোয়াত-কলম), জাকির হোসেন (কাপ-পিরিচ), শফিকুর রহমান (টেলিফোন), আক্তার হাসান মাইনু (আনারস); ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু (চশমা), হাজী আজীম উদ্দিন (উড়োজাহাজ), মিজানুর রহমান (বৈদ্যুতিক বাল্ব); এসএম শাহাদাত হোসেন (তালা); মহিলা ভাইস পদে আফরোজা কুসুম (ফুটবল) ও নুরজাহান বেগম (কলস) প্রতীক পেয়ে ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন। তবে মনোহরগঞ্জে প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শফিকুর রহমান (টেলিফোন) ইতোমধ্যে বিএনপি’র একক প্রার্থী ইলিয়াছ পাটোয়ারীকে সমর্থন জানিয়ে তার পে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দেবিদ্বারে চেয়ারম্যান পদে এএফএম তারেক (দোয়াত-কলম), একেএম শফিকুল আলম কামাল (আনারস), রহুল আমিন (টেলিফোন), জালাল উদ্দিন ভূঁইয়া (কাপ-পিরিচ), ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী (চশমা), আবুল হোসেন লিপু (মাইক), আবদুল হক খোকন (তালা), সাইফুল ইসলাম সহিদ (টিউবওয়েল), এসএম ইমরান হাসান (বই), মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাজমা বেগম (প্রজাপতি), মহিমা আক্তার (কলস), সুফিয়া বেগম (হাঁস) ও নাজমা বেগম (ফুটবল) রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রধান নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম জানান- কুমিল্লার দেবিদ্বার, লাকসাম ও মনোহরগঞ্জ এ তিন উপজেলার ২ শ’১৫ টি কেন্দ্রর মধ্যে ৫০ টি অতি ঝুঁকিপূর্ণ এবং ৭৬ টি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলা তিনটির মধ্যে লাকসাম উপজেলার ৬১ কেন্দ্রর মধ্যে ১৫ টি ঝুকিপূর্ণ এবং ২৯ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। মনোহরগঞ্জ উপজেলার ৫৬ টি কেন্দ্রের মধ্যে ১৯ টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১১ টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। দেবীদ্বার উপজেলার ৯৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি অতি ঝুঁকিপূর্ণ এবং ৩৭ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। অন্যদিকে এ ৩টি উপজেলায় ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে পর্যাপ্ত ব্যালট পেপার ও ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার।

অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য ১ জন এস আই, ১ জন এ এস আই, ৪ জন কনষ্টেবল, ১ জন প্লাটুন কমান্ডার ১ জন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন পুরুষ আনসার, ৪ জন মহিলা আনসার এবং ১ জন গ্রাম পুলিশ সহ ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১ জন এস আই, ১ এ এস আই, ১ জন কনষ্টেবল, ১ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন পুরুষ আনসার, ৪ জন মহিলা আনসার এবং ১ জন গ্রাম পুলিশ সহ ১৬ জন সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি সাধারণ কেন্দ্র ১ জন এস আই, ১ জন এ এস আই, ১ জন কনষ্টেবল, ১ জন প্লাটুন কমান্ডার, ১ জন সহকারী প্লাটুন কমান্ডার, ৫ জন পুরুষ আনসার, ৪ জন মহিলা আনসার এবং ১ জন গ্রাম পুলিশ সহ ১৫ জন দায়িত্ব পালন করবে।

এ ছাড়াও প্রতিটি উপজেলায় ৩ টি করে স্ট্রাইকিং ফোর্স, প্রতিটি ইউনিয়নে ২ টি মোবাইল টীম এবং উপজেলা পর্যায়ে ১ প্লাটুন পুলিশ সার্বক্ষণিক মোতায়ন থাকবে। অধিক নিরাপত্তা
র জন্য উপজেলায় গুরুত্বপূর্ণস্থানে সেনা, বিজিবিও র‌্যাব সদস্যরাও মোতায়ন থাকবে বলে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা কামাল উদ্দিন আহাম্মেদ জানিয়েছেন।

Related Labels:

No comments for: "লাকসাম মনোহরগঞ্জ ও দেবিদ্বারে ভোট গ্রহন চলছে"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest