কাল রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভা


আগামীকাল শনিবার রাজবাড়ী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দুপুরে রাজবাড়ীতে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। শনিবার বেলা ১১টায় রাজবাড়ীর উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা দেয়ার কথা রয়েছে তার।


এদিন দুপুরে রাজবাড়ী পৌঁছে সার্কিট হাউজে বিশ্রাম নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় রাজবাড়ী রেলওয়ে মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, একতরফা নির্বাচন বাতিলের দাবি ও সব দলের অংশগ্রহণে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ খৈয়াম।

জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। রাজবাড়ী যাওয়ার পথে খালেদা জিয়া বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বাসায় যাবেন। এ সময় তিনি দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করবেন ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেনg
Related Labels:

No comments for: "কাল রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভা"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest