নাঙ্গলকোটে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এস এম মহি উদ্দীন তালা প্রতীক পাওয়ার পর মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার নাঙ্গলকোট নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তার। উপজেলা উত্তরের আমীর অ্যাডভোকেট এ জে এম ছালেহ উদ্দীন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা উত্তরের আমীর আবদুল করিম, কুমিল্লা মহানগর শিবিরের সাবেক সভাপতি নাছির আহম্মেদ মোল্লা ও ইউপি চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা অবদুস সালাম মজুমদা, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা সদর শিবিরের সভাপতি ফয়েজুর রহমান, উত্তর সভাপতি মহসিন কবির, কুমিল্লা মহানগর জামায়াত নেতা কাজী নজির আহম্মদ, জামায়াত নেতা মাষ্টার সাইফুল্লা, মাওলানা নুরুল ইসলাম, অধ্যাপক আবদুল মালেক, মাওলানা ইউসুফ আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আবদুস সাত্তার বলেন ভোটের জোয়ারে ভেসে যাবে মিথ্যাচার, লুটপাট কারি ভারতীয় দালালরা। পদ্মা সেতুর দুর্নিতিবাজ মন্ত্রী আবুল হোসেনকে শেখ হাসিনা দেশ প্রেমিক উপাদি দিয়ে ছিলেন। তাই জনগন শেখ হাসিনাকে দেশ প্রেমিকের মর্মার্থ বুঝাতে তার প্রর্থীদের সমচিত জবাব দিচ্ছে।
Related Labels:

1 comment for: "নাঙ্গলকোটে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি সভা"


Leave a Reply

সম্পাদক: শফিকুল আলম সেলিম।
বার্তা সম্পাদক: এ.আর.আকাশ।
কার্যালয়: বাদুরতলা, কুমিল্লা।
ই-মেইল: desherbarta24@gmail.com

পাঠক সংখ্যা

Log In


Followers

Arsip Blog

Join the Club

To Cell

To Cell

AD

AD

AD

AD

AD

AD

Category 3

?max-results="+numposts2+"&orderby=published&alt=json-in-script&callback=recentarticles2\"><\/script>");
Powered by Blogger.

More Latest